ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ভয় পেয়ে গ্রেফতার শুরু করেছে: রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২ ৪৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র বিভাগীয় গণসমাবেশে মানুষের উপস্থিতি দেখে সরকার ভয় পেয়ে গেছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৩ই নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দলের আন্দোলন দমাতে আবারও নেতাকর্মীদের গ্রেফতার শুরু হয়েছে। ক্ষমতাসীনদের ব্যর্থতা ঢাকাতে জিয়া পরিবারকে নিয়ে কুৎসা রটানো হচ্ছে। দমন-পীড়ন করে আন্দোলন থামানো যাবে না বলেও হুঁশিয়ালি দেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপির কেন্দ্র ঘোষিত বিভাগীয় সদরে গণসমাবেশে মানুষের ঢল দেখে প্রধানমন্ত্রী তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তার কথাবার্তায় সৌজন্যবোধ দূরে থাক, নূন্যতম রাজনৈতিক ভদ্রতা প্রকাশ করেননি।

রিজভী আরও বলেন, ‘সরকারের হীন মানসিকতার প্রকাশ ঘটছে প্রতিমূহুর্তে। বিএনপির গণসমাবেশগুলোতে জনগণের বিপুল সমাগম দেখে আওয়ামী প্রশাসন দমনের নীলনকশা অনুযায়ী কাজ করছে। ইতোমধ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণে অসংখ্য বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মিজানুর রহমান বাচ্চু, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মো. শাহাদাত হোসেন, হাবিবুর রহমান শেখ ওরফে বাবুল।

নিউজটি শেয়ার করুন

সরকার ভয় পেয়ে গ্রেফতার শুরু করেছে: রিজভী

আপডেট সময় : ১০:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২