ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫ ১১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরে হকার মো.সাগর হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শনিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মো. মনিরুল ইসলাম।

এসময় তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১২ মে রাতে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়। পরের দিন এই মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। ওইদিন বিকেল ৪টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই ঘটনায় গত ২৭ নভেম্বর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের মা বিউটি আক্তার। এই মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। মামলার ৪৯ নং এজাহারনামীয় আসামি মমতাজ বেগম।

নিউজটি শেয়ার করুন

হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি মমতাজ

আপডেট সময় : ০৪:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫