ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের সময়কালে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের সময়কালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ (সোমবার, ৫ জানুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংশোধিত বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ- ২০২৫ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ- ২০২৫ জারি উপলক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ‘থার্ড টার্মিনাল চালুর জন্য আমাদের প্রাণান্ত চেষ্টা ছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে জাপানিজ ভাইস মিনিস্টারের সঙ্গে মিটিং করেছি। আমরা দরকষাকষি করেছি। আমরা চেষ্টা করেছি, কিন্তু আমাদের প্রচেষ্টা সম্ভবত সফল হয়নি।’

তিনি আরও বলেন, ‘এটার যে পদ্ধতিগত প্রয়োজনগুলো রয়েছে পরবর্তী কর্মকাণ্ডের জন্য, সেই পদ্ধতিগত প্রয়োজনগুলো আমরা সচল করার জন্য বর্তমানে নিয়োজিত আছি। পরবর্তী সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

এদিকে অধ্যাদেশের বিষয়ে উপদেষ্টা বলেন, অধ্যাদেশ দুটি বাস্তবায়িত হলে বিমানের টিকিট কাটাকে কেন্দ্র করে যে প্রতারণা, হয়রানি হয়ে থাকে সেটি বন্ধ হবে। এসব প্রতারণা বন্ধে অধ্যাদেশে কঠোর ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি বলেন, বিমান টিকিটের ক্ষেত্রে অসাধু এজেন্সির মাধ্যমে যে সিন্ডিকেশন তৈরি হয়েছিল নতুন এই অধ্যাদেশের মাধ্যমে সেটি বন্ধ হবে এবং যাত্রীদের হয়রানি বন্ধ হবে।

বিমানের ডাইভারশন নিয়ে উপদেষ্টা বলেন, তীব্র কুয়াশায় বিমানের ফ্লাইট পাশের দেশে ডাইভারশন এড়াতে কক্সবাজার বিমানবন্দরকে ক্যাটাগরি থ্রিতে উন্নীত করা হবে।

নিউজটি শেয়ার করুন

অন্তর্বর্তী সরকারের সময়কালে থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬