ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আমিরাতে হামলা ইরান থেকে চালানো হয়নি: সামরিক সূত্রের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) লক্ষ্যবস্তু করার কোনো পরিকল্পনা ইরানের ছিল না বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম-সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেওয়া কিছু বিবৃতি প্রচার করা হয়েছে।

সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি দাবি করা হয়েছে যে, এই হামলাগুলো সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্য করে চালানো হয়নি কিংবা এগুলো ইরানের ভূখণ্ড থেকে উৎক্ষেপণ করা হয়নি।

তবে এটি এমন এক সময়ে সামনে এল যখন হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে পাহারা দিয়ে পার করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সেখানে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে।

অন্যদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সাফ জানিয়ে দিয়েছে যে, তারা এই জলপথ দিয়ে শত্রুভাবাপন্ন বা তাদের প্রতিপক্ষের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে অবাধে চলাচল করতে দেবে না।

এদিকে সোমবার (০৪ মে) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশজুড়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করা হচ্ছে।

একটি ইরানি ড্রোন হামলায় একটি পেট্রোলিয়াম স্থাপনায় আগুন লাগে। ফুজাইরাহ মিডিয়া অফিস জানায়, তাৎক্ষণিকভাবে সিভিল ডিফেন্সের দল মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

আমিরাতে হামলা ইরান থেকে চালানো হয়নি: সামরিক সূত্রের দাবি

আপডেট সময় : ০৩:০২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬