ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’ রয়েছে। একই সঙ্গে ‘পূর্ণ বিজয়’ নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে আবারও সামরিক পাহারার ইঙ্গিত দিয়েছেন তিনি।

সোমবার (১১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

ট্রাম্প বলেন, চলমান সংঘাতের প্রভাব যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেও পড়ছে। তিনি দাবি করেন, ওয়াশিংটনের প্রস্তাবের বিপরীতে গত সপ্তাহে ইরানের দেওয়া প্রতিক্রিয়া প্রমাণ করে যুদ্ধবিরতি এখন অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

যুদ্ধবিরতির পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প রসিকতার সুরে বলেন, “যখন আমি বলি যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে আছে, তখন ডাক্তার এসে বলেন—স্যার, আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এক শতাংশ।”

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেল ও অন্যান্য বাণিজ্যিক জাহাজে পুনরায় সামরিক এসকর্ট দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন তিনি। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত ৬ মে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ফ্রিডম’ নামে ইরানের বিরুদ্ধে উপসাগরীয় অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। তবে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্রদের আপত্তির মুখে দুই দিনের কম সময়ের মধ্যেই অভিযান স্থগিত করতে হয়।

ওয়াশিংটন ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধের শর্তে উত্তেজনা কমানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু গত সপ্তাহে তেহরানের দেওয়া পাল্টা শর্ত ট্রাম্প প্রশাসনের কাছে গ্রহণযোগ্য হয়নি। ইরানের প্রস্তাবকে ট্রাম্প ‘গার্বেজ’ বা ‘আবর্জনা’ বলে মন্তব্য করেন।

তিনি বলেন, “ইরান যদি মনে করে চাপের মুখে যুক্তরাষ্ট্র পিছু হটবে, তাহলে তারা ভুল করছে।”

আরও বলেন, “আমরা পূর্ণ বিজয় অর্জন করব। আমি ক্লান্ত নই, বিরক্তও নই। আমার ওপর কোনো চাপ নেই।”

ইরানের সঙ্গে আলোচনায় ফিরতে চান কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প দেশটির নেতৃত্বেরও সমালোচনা করেন। তার ভাষায়, ইরানে ‘নরমপন্থী’ ও ‘উগ্রপন্থী’—দুই ধরনের শক্তি রয়েছে।

যারা যুদ্ধ চালিয়ে যেতে চায়, তাদের উদ্দেশে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির সামনে সেটি খুবই স্বল্প সময়ের লড়াই হবে।”

নিউজটি শেয়ার করুন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘লাইফ সাপোর্টে’: ট্রাম্প

আপডেট সময় : ০২:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬