ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলি সেনাবাহিনীর প্রযুক্তি সুবিধা বাতিল করলো মাইক্রোসফট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ফোন কলের তথ্য সংগ্রহ করায় ইসরাইলি সেনাবাহিনীর প্রযুক্তি ব্যবহারের অনুমতি বাতিল করেছে মাইক্রোসফট। বৃহস্পতিবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ কথা জানিয়েছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গেল সপ্তাহের শেষে মাইক্রোসফট ইসরাইলি কর্মকর্তাদের জানায়, তাদের সেনাবাহিনীর অভিজাত গোয়েন্দা সংস্থা, মাইক্রোসফটের আজুর ক্লাউড কম্পিউটিং প্ল্যাটফর্মে নজরদারির বিশাল ডেটা সংরক্ষণ করেছে।

ব্যাপক নজরদারির কর্মসূচি পরিচালনা করতে আজুর ব্যবহার করে ইসরাইলি সেনাবাহিনী কীভাবে ফিলিস্তিনিদের তথ্য সংগ্রহ করছিলো, সে বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান।

গার্ডিয়ানে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর প্রতিষ্ঠানের বাইরের বিশেষজ্ঞদের দিয়ে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় মাইক্রোসফট। ইউনিট ৮২০০-এর সঙ্গে সম্পর্ক পর্যালোচনা করতে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক তদন্ত ফলাফলের ভিত্তিতে কিছু ক্লাউড স্টোরেজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা বাতিল করেছে মাইক্রোসফট।

নিউজটি শেয়ার করুন

ইসরাইলি সেনাবাহিনীর প্রযুক্তি সুবিধা বাতিল করলো মাইক্রোসফট

আপডেট সময় : ১০:৩৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫