ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (২৯ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভোজ্যতেলের বাজারমূল্য নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বোতলজাত তেলের পাশাপাশি খোলা তেলেও লিটারে ৪ টাকা বৃদ্ধি করে ১৭৫ টাকা থেকে ১৭৯ টাকায় বিক্রি হবে।

ব্রিফিংয়ে বৈশ্বিক পরিস্থিতির কারণে সারাবিশ্বেই পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা আশা করি আমাদের ভোক্তারা বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিষয়টি দেখবেন। এ সময় বাজারের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই ভোক্তার ওপর চাপ। তবে আগামীতে আন্তর্জাতিক বাজারে দাম কমলে তার প্রতিফলন দেশের তেলের বাজারেও দেখা যাবে। এ সময় ভোজ্যতেলের বিভিন্ন অনিয়ম ঠেকাতে মনিটরিং আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দদের মধ্যে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, এখন যে সমন্বয় করা হলো তাতে ব্যবসায়ীদের লস হবে। তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা মেনে নিয়েছি। এ সময় ঈদের পর আবারও মূল্য সমন্বয় করার অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

আপডেট সময় : ১০:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬