ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিনে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জে ঈদের দিনে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের ওপরেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস ও মোটরসাইকেলের কয়েকজন আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নেয়ামুল জানান, দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুই আরোহী এবং বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। এতে নিহতের সংখ্যা দাঁড়ায় পাঁচে।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যান এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন।

নিউজটি শেয়ার করুন

ঈদের দিনে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫

আপডেট সময় : ০৬:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬