মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে: স্পিকার
- আপডেট সময় : ০৫:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, মুসলিম বিশ্বের বিভিন্ন রাষ্ট্র আজ পরাশক্তির নানা নির্যাতন ও চাপে রয়েছে। মুসলমানদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় তার নিজ নির্বাচনী এলাকা লালমোহন উপজেলার ঈদগাহ মাঠে ঈদের জামাতে অংশগ্রহণ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। অনেক ত্যাগ-তিতিক্ষার পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে এবং আগামী দিনে অর্থনৈতিক মুক্তির পথ আরও সুগম হবে। স্পিকার বলেন, এ মহান ঈদুল আযহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। দীর্ঘদিনের নানা সংকট ও ত্যাগের মধ্য দিয়ে আজ আমরা একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি। আশা করি আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তি আরও কাছাকাছি আসবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে, এটাই আমাদের প্রত্যাশা, বলেও মন্তব্য করেন জাতীয় সংসদ স্পিকার। কারণ, দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। এর ফলে দেশের মানুষের মধ্যে যে ভয় ও আতঙ্কের পরিবেশ ছিলো, তা অনেকটাই কেটে গেছে। একটি গণতান্ত্রিক সরকারই জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম। এসময় তিনি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান।
ঈদের নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।






















হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আড়াই মাসে ৫৬৫