এলএনজি, অপরিশোধিত তেল দ্বিগুণ দামে কিনছে সরকার: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০২:২৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে
এলএনজি, ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সবই দ্বিগুণ দামে কিনতে হচ্ছে সরকারকে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এই ধাক্কার জন্য প্রস্তুত ছিল না কেউ।
আজ সোমবার (১৩ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জ্বালানি তেলের দু’মাসের জোগান থাকলে স্পট মার্কেট থেকে চড়া দামে কিনতে হতো না।
আগামী বাজেটে এনবিআর থেকে ব্যবসায়ীদের জন্য কোনো খড়গ আসবে না বলেও জানান তিনি।
জবাবদিহিতা আর স্বচ্ছতা না থাকার কারণে সরকার আর অর্থনৈতিক অংশীজনদের মধ্যে সংযোগ দুর্বল হয়েছে বলে মনে করেন তিনি।
এই মন্ত্রী আরও বলেন, বিগত সরকার অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করেছে, যার ফলেই বর্তমানে আর্থিক চাপ তৈরি হয়েছে।
তিনি উল্লেখ করেন, জিডিপি বাড়লেও করযোগ্য আয়ের পরিমাণ বাড়েনি।






















পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ