ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে মুক্ত শিরীন শারমিন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। এর আগে সকালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে জামিন দেন আদালত।

রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষে তিনি কারাগার থেকে বের হন।

জানা যায়, শিরীন শারমিন সন্ধ্যা সাড়ে ৬টার সময় কারাগার থেকে মুক্তি পান। তিনি কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন।

কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক স্পিকারের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৭ এপ্রিল ভোরে শিরীন শারমিন চৌধুরীকে ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ওইদিনই তাকে জুলাই আন্দোলনের সময়কার আশরাফুল হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তার বিরুদ্ধে দুটি হত্যাচেষ্টা ও চারটি হত্যা মামলা রয়েছে।

তবে আজ দুপুরে জামিন হওয়ার পর আসামিপক্ষের আইনজীবী এ বি এম হামিদুল মিজবাহ জানান, আর কোনো মামলায় আটকাদেশ না থাকায় শিরীন শারমিনের কারামুক্তিতে বাধা নেই।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিনকে।

৭ এপ্রিল গ্রেপ্তারের পর তার দুদিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পাশাপাশি তার পক্ষে জামিনের আবেদন করেছিলেন আইনজীবী। আদালত উভয়পক্ষের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। একটি গুলি আশরাফুল ওরফে ফাহিমের চোখে লাগে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন তিনি। এ ঘটনায় গত বছরের ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ করে এবং অচেনা ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন আহত আশরাফুল। সেই মামলার ৩ নম্বর আসামি শিরীন শারমিন।

নিউজটি শেয়ার করুন

কাশিমপুর কারাগার থেকে মুক্ত শিরীন শারমিন

আপডেট সময় : ১১:১৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬