ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চীনা বাহিনীকে প্রশিক্ষণ, মার্কিন বিমানবাহিনীর সাবেক পাইলট গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা সামরিক বাহিনীর পাইলটদের অবৈধভাবে ও গোপনে উন্নত প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর (ইউএস এয়ার ফোর্স) সাবেক কর্মকর্তা ও ‘এলিট ফাইটার পাইলট’ জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানা থেকে ৬৫ বছর বয়সী এই সাবেক মেজরকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মার্কিন বিচার বিভাগ। তার বিরুদ্ধে যথাযথ অনুমোদন ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা-সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান এবং এ লক্ষ্যে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত জেরাল্ড ব্রাউন মার্কিন বিমানবাহিনীর সর্বাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং টু-এর একজন অভিজ্ঞ প্রশিক্ষক ছিলেন এবং দীর্ঘ সামরিক ক্যারিয়ারে তিনি ‘রানার’ কল সাইন নামে পরিচিত ছিলেন। এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ও এস্পিওনাজ ডিভিশনের সহকারী পরিচালক রোমান রোজাভস্কি এক বিবৃতিতে এই ঘটনাকে দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, ব্রাউন যে দেশের সুরক্ষার শপথ নিয়েছিলেন, সেই দেশের বিরুদ্ধেই লড়াই করার জন্য চীনা পাইলটদের দক্ষ করে তুলেছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, চীন বর্তমানে যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজেদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের যে অপতৎপরতা চালাচ্ছে, এই গ্রেফতার তাদের জন্য একটি কঠোর সতর্কবার্তা।

মার্কিন বিচার বিভাগের তথ্যানুযায়ী, জেরাল্ড ব্রাউন টানা ২৪ বছর বিমানবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে পারমাণবিক অস্ত্র পরিচালনা ও নিক্ষেপ সংক্রান্ত কার্যক্রমও অন্তর্ভুক্ত ছিল। ১৯৯৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বেসরকারি খাতে কাজ শুরু করেন।

তবে তদন্তে জানা গেছে, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনে যান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সেখানে অবস্থান করে চীনা পাইলটদের প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ চুক্তির মধ্যস্থতায় যুক্ত ছিলেন চীনা নাগরিক স্টিফেন সু বিন, যিনি এর আগে মার্কিন প্রতিরক্ষা তথ্য চুরির অভিযোগে চার বছরের কারাদণ্ড ভোগ করেছেন।

উল্লেখ্য, ব্রাউনের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো ২০২২ সালে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার হওয়া সাবেক মার্কিন মেরিন পাইলট ড্যানিয়েল ডাগানের মামলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা বিভাগ দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছে যে, চীন সক্রিয়ভাবে ন্যাটো ও মিত্র দেশগুলোর সাবেক দক্ষ সামরিক কর্মীদের নিয়োগের মাধ্যমে পশ্চিমা রণকৌশল আয়ত্ত করার চেষ্টা করছে।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ পাঁচটি মিত্র দেশ এক যৌথ বার্তায় স্পষ্টভাবে জানিয়েছিল, বিদেশি সামরিক বাহিনীকে অনুমোদনহীন প্রশিক্ষণ প্রদান জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি এবং এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কঠোর ফৌজদারি শাস্তির মুখোমুখি হতে হবে। তথ্যসূত্র: আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

চীনা বাহিনীকে প্রশিক্ষণ, মার্কিন বিমানবাহিনীর সাবেক পাইলট গ্রেপ্তার

আপডেট সময় : ০১:১৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬