ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ছিটকে গেলেন শ্রীলঙ্কার দুই হাতের জাদুকর

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুযোগ পেয়েও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না শ্রীলঙ্কার দুই হাতে বোলিং করতে পারা রিস্টস্পিনার শাসিনি গিমহানির। অনুশীলনে পিঠের চোটে পড়ায় সামনের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ১৭ বছর বয়সী এই স্পিনার।

গিমহানির বদলি হিসেবে ডানহাতি পেসার চেতনা বিমুক্তিকে দলে নিয়েছে শ্রীলঙ্কা। জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে খেললেও, এখন পর্যন্ত টি-টোয়েন্টি অভিষেক হয়নি বিমুক্তির।

২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের সবকটি হেরে নবম হয়েছিল শ্রীলঙ্কা। এবার সেখান থেকে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে তারা।

বিশ্বকাপের ২ নম্বর গ্রুপে তাদের সঙ্গী ইংল্যান্ড, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

এজবাস্টনে আগামী ১২ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপর নিউ জিল্যান্ড (১৬ জুন), ওয়েস্ট ইন্ডিজ (২১ জুন), আয়ারল্যান্ড (২৩ জুন) ও স্কটল্যান্ডের (২৬ জুন) মুখোমুখি হবে তারা।

মূল পর্বে নামার আগে ৬ জুন পাকিস্তান ও ৯ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে চামারি আতাপাত্তুর দল।

শ্রীলঙ্কার পরিবর্তিত বিশ্বকাপ স্কোয়াড
চামারি আতাপাত্তু (অধিনায়ক), হাসিনি পেরেরা, বিশ্মি গুনারাত্নে, হার্শিতা সামারাবিক্রম, ইমেশা দুলহানি, নীলক্ষ্মী সিলভা, কাভিশা দিলহারি, হানসিমা করুনারত্নে, কৌশিনি নুথিয়াঙ্গানা, সুগন্ধিকা দাসনায়াক, নিমাশা মাদুশনি, কাইয়া কাভিন্দি, মাল্কি মাদারা, মিথালি অযোধ্যা, চেতনা বিমুক্তি।

নিউজটি শেয়ার করুন

ছিটকে গেলেন শ্রীলঙ্কার দুই হাতের জাদুকর

আপডেট সময় : ০২:৪৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬