ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি মোবাইল সেবা প্রতিষ্ঠান টেলিটকের ফাইভ জি প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত করা হলো। ব্যয় সংকোচনের অংশ হিসেবে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভায় টেলিটকের ফাইভ জি নেটওয়ার্ক বাস্তবায়নে ২৩৬ কোটি টাকার একটি প্রকল্প উত্থাপনের পর আসে এই নির্দেশনা। এর পরিবর্তে সারাদেশে ফোর জি নেটওয়ার্ক শক্তিশালীকরণে মনযোগী হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একনেক সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভজি প্রকল্প এখনই দরকার নেই। বাংলাদেশের সব জায়গায় আগে ফোরজি সেবা নিশ্চিত করা দরকার। শুধু টেলিটককে নয়, সব মোবাইল অপারেটরকে বলেছেন ফোরজির আওতা বাড়াতে।’

এম এ মান্নান বলেন, ‘যেহেতু সরকার কৃচ্ছতাসাধন করছে এবং টেলিটকের ফাইভজি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপাতত দেশে ফাইভজি কাভারেজের চেয়ে ফোরজির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

একনেক সভায় সার্বিকভাবে বিদেশি ঋণের প্রকল্পের পরিধি কমবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

আজকের সভায় ৭টি প্রকল্পের জন্য ২ হাজার ৭ কোটি ৫৭ লাখ টাকা বরাদ্দ দিয়েছে একনেক।

নিউজটি শেয়ার করুন

টেলিটকের ফাইভ-জি প্রকল্প স্থগিতের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১০:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২