ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৪৩৭ বার পড়া হয়েছে
এক এগারো সময়ে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ (সোমবার, ৩০ মার্চ) ভোররাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন।
তিনি বলেন, ‘রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ডিবি। রোববার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাননি ডিবির এ কর্মকর্তা।
উল্লেখ্য, আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক ছিলেন। কর্নেল আফজাল নাছের ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই।
এর আগে লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন।























পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ