ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা নিয়ে নতুন করে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাঘের মাঝামাঝি সময়ে এসে তীব্র শীতের অনুভূতি কমলেও এখনো ১০ ডিগ্রির ঘরে রয়েছে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। সেই সঙ্গে শেষরাত থেকে সকাল পর্যন্ত দাপটে থাকছে কুয়াশা। এই অবস্থার মধ্যেই নতুন করে দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৩১ জানুয়ারি) নাগাদ আবারও সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমে বাড়তে পারে শীত।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, শুক্র ও শনিবার (৩০-৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই দু’দিনে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এরমধ্যে শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও অপরিবর্তিত থাকতে পারে দিনের তাপমাত্রা। এছাড়া শনিবার দিন-রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এই আবহাওয়াবিদ আরও জানিয়েছেন, আগামী রোববার থেকে মঙ্গলবার (১-৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই ৩ দিনেও সারাদেশে শেষরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট প্রায় একই রকম থাকতে পারে। এরমধ্যে রোববার সারাদেশে দিন-রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পাশাপাশি সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন

তাপমাত্রা নিয়ে নতুন করে দুঃসংবাদ

আপডেট সময় : ১২:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬