ঢাকা ০৪:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারাদেশে বয়ে চলা মৃদু তাপপ্রবাহে জনজীবন যখন ওষ্ঠাগত, ঠিক তখনই বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে করে অনেক জায়গায় তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোনো কোনো অঞ্চলে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

প্রথম দিনের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে মৃদু তাপপ্রবাহ অনুভূত হতে পারে। তবে কিছু অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, যা সাময়িকভাবে স্বস্তি এনে দিতে পারে।

২৬ এপ্রিল)
রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৭ এপ্রিল
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৮ এপ্রিল
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

২৯ এপ্রিল
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

জনসাধারণকে অপ্রয়োজনীয় বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের জন্য সতর্কতা অবলম্বনের ওপর জোর দেওয়া হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে ঢাকা, রাজশাহী, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ ও উপকূলীয় কিছু জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও আগামীকাল থেকে সারা দেশে গরমের তীব্রতা কিছুটা কমতে শুরু করবে।

নিউজটি শেয়ার করুন

তাপমাত্রা নিয়ে সুখবর দিলো আবহাওয়া অফিস

আপডেট সময় : ১২:৫৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬