ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে দীর্ঘ স্থগিত থাকা এই মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

আজ বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের এই আদেশ দেন এবং আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।

তোফায়েল আহমেদের আইনজীবী মো. খায়ের উদ্দিন শিকদার অভিযোগ গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। এই মামলার অপর দুই আসামি হলেন ম্যাডোনা অ্যাডভারটাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশারফ হোসেন। আদালত সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিকালে আসামি মোশারফ হোসেন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত ১ কোটি ২৫ লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেছেন। এজাহারে আরও উল্লেখ করা হয়, অপর দুই আসামির যোগসাজশে সোনালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে ওই অর্থ স্থানান্তর করে পরবর্তী সময়ে তা উত্তোলন করা হয়।

মামলাটির তদন্ত শেষে তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছিল। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘদিন এই মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর উচ্চ আদালত স্বপ্রণোদিত হয়ে মামলাটি পুনরায় কার্যকর করে বিচারকাজ পরিচালনার জন্য নিম্ন আদালতে পাঠান।

নিউজটি শেয়ার করুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

আপডেট সময় : ০৪:২০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬