ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে একদিনে ১২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও উপসর্গে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে ১ হাজার ৫২৪ জন হাসপাতালে ভর্ভি হয়েছেন।

আজ বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ৫২ দিনে দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে। এর মধ্যে ২৬৮ জনই মারা গেছে উপসর্গ নিয়ে, আর হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৬ জনের।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সাতজনই শিশু। এর মধ্যে পাঁচজন মারা গেছে উপসর্গ নিয়ে এবং দুজন হামে আক্রান্ত হয়ে। এই সময়ে দেশের আট বিভাগে আরও ১ হাজার ৫৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন করে শনাক্ত হওয়া ৩৭৩ জনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্তের খবর পাওয়া গেছে সিলেট বিভাগে (১৮২ জন), এর পরেই রয়েছে ঢাকা বিভাগ (১২২ জন)।

তবে কিছুটা স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ৮৫৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত সব মিলিয়ে দেশে ৪৪ হাজার ২৬০ জন এই রোগের চিকিৎসা নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

হাম ও উপসর্গে একদিনে ১২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬