ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশে করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৪৪ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। আর এ সময়কালে নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

দেশে গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭৪৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৪ জন। আগের দিন ৫ হাজার ৯১৬ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৩৬ জন।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৮ লাখ ৭২ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৯৪৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৭০৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১ জন। শনাক্তের হার দশমিক ৪৪ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫৪ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৬২৭ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮৬ হাজার ৬৬৩ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৬৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

দেশে করোনায় মৃত্যু শূন্য, শনাক্ত ৪৪ জন

আপডেট সময় : ০৯:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২