ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নবম জিইসি বৈঠকে পাঁচ খাতে বোঝাপড়া, জানালেন অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ও পাকিস্তানের নবম জিইসি (জয়েন্ট ইকোনমিক কমিশন) বৈঠকে দুই দেশের মধ্যে বিমান, নৌ চলাচল, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাত নিয়ে গুরুত্বপূর্ণ বোঝাপড়া হয়েছে। দীর্ঘ দুই দশক পর অনুষ্ঠিত এই বৈঠকের পর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ তথ্য জানান। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বৈঠকটি।

সকালে জিইসির বৈঠকে যোগ দিতে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আসেন দুই দেশের প্রতিনিধিদল। সকাল পৌনে ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত চলা এ রুদ্ধদ্বার বৈঠকে দুই দেশের অর্থ বাণিজ্য সম্পর্কিত ২৯ কর্মকর্তা যোগ দেন।

বাংলাদেশ পক্ষে এ বৈঠকের নেতৃত্ব দেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, অপরদিকে পাকিস্তান পক্ষে নেতৃত্ব দেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। টানা ২ ঘণ্টা বৈঠক শেষে বিএসটিআই এবং পাকিস্তানের হালাল খাদ্য সংস্থার মধ্যে হালাল খাদ্য বিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘দুদেশের সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় গুরুত্ব পেয়েছে। এছাড়া সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে। এই বৈঠকে দুই দেশের জনগনের সম্পর্কের উন্নয়ন হবে। কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌ যোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে।’

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বলেন, ‘বাংলাদেশ থেকে পাট ও ওষুধ আমদানি করার ব্যাপারে আগাচ্ছে পাকিস্তান। আমরা সহযোগিতা করতে চাই। দুদেশ ট্রেড ভলিউম বাড়ানো, জুট, কৃষি সহযোগিতা, ওষুধ শিল্পে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

এ সময় সার্ককে পুনর্জীবিত করার ব্যাপারেও আলোচনা হয়েছে জানান তারা।

নিউজটি শেয়ার করুন

নবম জিইসি বৈঠকে পাঁচ খাতে বোঝাপড়া, জানালেন অর্থ উপদেষ্টা

আপডেট সময় : ০৪:১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫