ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শুরু করেন তিনি।

আজ বুধবার সকাল পৌ‌নে ৯টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে জানা গেছে, পল কাপুর প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবা‌য়েদ ইসলা‌মের স‌ঙ্গে বৈঠক কর‌েন। তাঁর সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌নের স‌ঙ্গে বৈঠ‌ক শুরু করেন পল কাপুর।

বৈঠকে রাজ‌নৈ‌তিক বোঝাপড়া, বা‌ণিজ্য চু‌ক্তির বাস্তবায়ন, দুই দে‌শের স্বার্থ সং‌শ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রো‌হিঙ্গা সমস্যা, আঞ্চ‌লিক ইস্যু-‌বি‌শেষ ক‌রে, মধ্যপ্রাচ্যে চলমান প‌রি‌স্থি‌তি নি‌য়ে আলোচনা হবে।

এর আগে দুই দি‌নের সফ‌রে মঙ্গলবার রা‌তে ঢাকায় আসেন পল কাপুর। সফরসূচি অনুযায়ী, পল কাপুর আজ অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন। সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন তিনি।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পল কাপুরের ঢাকা সফর নি‌য়ে ঢাকা মা‌র্কিন দূতাবাস সোমবার এক বিবৃ‌তি‌তে ব‌লে‌ছে, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৌশলগত সম্পর্ক আরও জোরদার করা। সফরকালে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কাপুর নতুন সরকারের বিভিন্ন কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

নিউজটি শেয়ার করুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬