ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরীমনি-দীপু মনিদের কাহিনি দেখে নতুন প্রজন্ম হতাশ: সংসদে সুলতান মনসুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৪৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: মৌলভীবাজার-২ আসনের সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়া জাতীয় কর্তব্য। কিন্তু পত্রিকা খুললেই পরীমনি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনি দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। লেলিয়ে দেওয়া হচ্ছে পরীমনি আর খুকুমণিদের। কাদের নেতৃত্ব দূষিত হয়? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র।’

বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আজ প্রথম আলোতে শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠজনদের চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য ভূমি অধিগ্রহণে কারসাজি করে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার চেষ্টার অভিযোগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে গতকাল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তাঁর স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক অনশন ভাঙান শিক্ষার্থীদের।

এ প্রসঙ্গ টেনে সুলতান মনসুর বলেন, জাফর ইকবাল গিয়ে অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই। এ ছাড়া বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস। এ বিশ্বাস থাকলে জনগণকে নিয়েই এগোতে হবে। রাজনীতিবিদের নিয়েই রাজনীতিকে এগিয়ে নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরীমনি-দীপু মনিদের কাহিনি দেখে নতুন প্রজন্ম হতাশ: সংসদে সুলতান মনসুর

আপডেট সময় : ০২:৪৯:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২