পাকিস্তানের সঙ্গে আমাদের জ্ঞান বিনিময় খুবই ভালো হবে: শিক্ষামন্ত্রী
- আপডেট সময় : ০৫:৪৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫ বার পড়া হয়েছে
পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় আমাদের জন্য খুবই ভালো হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। আজ সোমবার (১১ মে) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে পাকিস্তান–বাংলাদেশ জ্ঞান বিনিময় করিডোর উদ্বোধন ও এডুকেশন এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের বর্তমানে ১১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে। আরও কিছু বিশ্ববিদ্যালয় প্রক্রিয়াধীন আছে। এর মধ্যে ৫৭টি বিশ্ববিদ্যালয় ভালো করছে। তবে পাকিস্তানের সঙ্গে শিক্ষা ও জ্ঞান বিনিময় এবং শিক্ষামেলার আয়োজনকে তিনি সমর্থন করেন।
তিনি বলেন, তারা পরীক্ষা নেবে এবং যোগ্য শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশের শিক্ষার্থীদের পাকিস্তানে উচ্চশিক্ষায় অংশ নিতে তিনি উৎসাহিত করেন এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।
এহছানুল হক মিলন আরও বলেন, পাকিস্তানের কিছু উচ্চমানের বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সেখানে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগও আছে। আল্লামা ইকবাল স্কলারশিপ সফল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষাবৃত্তির জন্য শিক্ষার্থী নির্বাচনের স্বচ্ছ প্রক্রিয়ার প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘পাকিস্তানের সিলেকশন মেথড বা পদ্ধতিটি চমৎকার। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমাদের মন্ত্রণালয় এই পরীক্ষা গ্রহণ ও সার্বিক সহযোগিতায় সব ধরনের সহায়তা দেবে।’
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, শিক্ষাসচিব আব্দুল খালেক, পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশনের প্রতিনিধি এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





















দেশে প্রথমবারের মতো চালু হলো ই-ঋণ, যেভাবে আবেদন করা যাবে