বিএনপি-জামাতের সম্পর্ক ভেতরে অটুট: কাদের
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:১০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
বিএনপি ও জামাত লোক দেখানো মানঅভিমান করলেও তাদের সম্পর্ক ভেতরে ভেতরে অটুট বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার (৩১শে আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি গুম খুনের কথা বলে। অথচ তাদের শাসনামলে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী খুন এবং গুম হয়েছে। চলমান সেসব বিচার এখনো শেষ হয়নি বলেও জানান ওবায়দুল কাদের।
























