ব্যক্তিগত আক্রমণ ও মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে: মাহফুজ আলম
- আপডেট সময় : ০৩:৫৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম অভিযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক-সংশ্লিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও বট অ্যাকাউন্ট থেকে তার বিরুদ্ধে নিয়মিতভাবে ব্যক্তিগত আক্রমণ, মৃত্যুর কামনা এবং ফাঁসির দাবি করা হচ্ছে।
বুধবার (১০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘সব দোষ মাহফুজ আলমের ইতিবৃত্ত’ শিরোনামে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।
পোস্টে তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিকভাবে নির্দিষ্ট কোনো পক্ষের বিরুদ্ধে সরাসরি বক্তব্য দেননি। তবে বিভিন্ন সময়ে তাকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণের মাত্রা বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন গ্রুপ ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে তার বিরুদ্ধে ফাঁসির দাবি তোলা, মৃত্যুকামনা করা এবং প্রতীকীভাবে জবাইয়ের মতো ঘটনার অভিযোগ রয়েছে, যা ব্যক্তি আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।





















অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের