র্যাব বিলুপ্তির বিষয়টি সরকারের বিবেচনা: মহাপরিচালক
- আপডেট সময় : ০২:২২:২২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩০৩ বার পড়া হয়েছে
র্যাবের মতো সংস্থার বাংলাদেশে প্রয়োজন আছে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক আহসান হাবীব পলাশ। র্যাব বিলুপ্ত হবে কি না, সেই বিষয়টি সরকারের বিবেচনা ও দায়িত্ব বলেও মন্তব্য করেছেন তিনি।
রোববার (৫ এপ্রিল) কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, আমাদের কাজ র্যাবকে সঠিকভাবে এগিয়ে নেওয়া। যেকোনো বিষয়ে বাহিনীর অভ্যন্তরীণ তদন্ত করা হয়। র্যাবের অপকর্ম কমে এসেছে এবং এই বাহিনীকে সঠিক পথে পরিচালনা করতে সরকারের নির্দেশনা রয়েছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মূলে র্যাবের ভূমিকা তুলে ধরে তিনি জানান, দেশে জঙ্গি বা সন্ত্রাসবাদ থাকলে তা নির্মূল করতে র্যাব সক্ষম এবং এ নিয়ে কাজ চলছে।
এছাড়া কিশোর গ্যাং নির্মূলে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
র্যাবের সাম্প্রতিক সাফল্যের তথ্য তুলে ধরে মহাপরিচালক জানান, গত ৯০ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে ৩০০টি অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এসব ঘটনায় ১০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সীতাকুণ্ডে র্যাব সদস্য হত্যার ঘটনায় গত ৯ মার্চ ২০ জনকে গ্রেপ্তার ও দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃষ্টিতে কমতে পারে গরম, ১০ তারিখের পর তাপপ্রবাহের শঙ্কাবৃষ্টিতে কমতে পারে গরম, ১০ তারিখের পর তাপপ্রবাহের শঙ্কা
র্যাবের ওপর অতীতে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বিষয়ে আহসান হাবীব পলাশ বলেন, র্যাবের স্যাংশন (নিষেধাজ্ঞা) পাওয়া নিয়ে অতীতে কিছু বিষয় ছিলো। তবে ভালো কাজের মাধ্যমে সামনে এই সমস্যা আর থাকবে না।





















পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ