ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লেবানন সরকার ও ইসরায়েলের মধ্যে নতুন করে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও দেশটিতে পারস্পরিক হামলা অব্যাহত রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলা এবং আলাদা একটি গোলাগুলির ঘটনায় দখলদার ইসরায়েলের দুই সেনা প্রাণ হারিয়েছেন। গতকাল শনিবার (৬ জুন) রাতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।

নিহত সেনাদের একজন হলেন ২৩ বছর বয়সী ক্যাপ্টেন শাহার গামলা। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ইগোজ ইউনিটের কমান্ডো ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বৃহস্পতিবার হিজবুল্লাহর একটি ড্রোন হামলায় গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শুক্রবার আলাদা একটি ঘটনায় ২১ বছর বয়সী সার্জেন্ট ওহাদ ইয়ারি নামের আরেক সেনা গুলিতে নিহত হয়েছেন। গিভাতি ব্রিগেডের সাকেদ ব্যাটালিয়নে কর্মরত এই সেনার মৃত্যু দুর্ঘটনাজনক গোলাগুলিতে হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। কীভাবে তিনি গুলিবিদ্ধ হলেন, সে বিষয়ে বর্তমানে তদন্ত চলছে।

লেবাননের দক্ষিণাঞ্চলে দুই ইসরায়েলি সেনার মৃত্যুর এই ঘটনার পাশাপাশি দখলদার ইসরায়েলও তাদের সামরিক অভিযান ব্যাপকভাবে অব্যাহত রেখেছে। ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, শুধুমাত্র গতকাল শনিবার তারা লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর দেড় শতাধিক অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি শেয়ার করুন

লেবাননে হিজবুল্লাহর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত

আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬