সাতটি বাজেটের সমান টাকা ফ্যাসিস্ট সরকার বিদেশে নিয়ে গেছে: চিফ হুইপ
- আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সাতটি বাজেটের সমান টাকা ফ্যাসিস্ট সরকার বিদেশে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এসময় তিনি বলেছেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে জ্বালানি তেলের বিষয়ে তদারকি করেন। ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।
আজ (রোববার, ১২ এপ্রিল) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনের চতুর্থ তলায় স্পিকারের কক্ষে নবনির্বাচিত দুই সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন তিনি।
চিফ হুইপ বলেন, ‘দুইজন শপথ নেয়ায় বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যের সংখ্যা দাঁড়ালো ২১০ জনে।’
এসময় চিফ হুইপ ভুয়া তথ্যের নয়, বরং বাস্তবতার নিরিখে দায়িত্ব পালনের আহ্বানও জানান। তিনি জানান, ৫ দিনের ১১৭টি অধ্যাদেশ পাস হয়েছে। বাংলাদেশের ইতিহাসে ৫ দিনে এতোগুলা অধ্যাদেশ পাস হবার নজির নাই।
তিনি আরও বলেন, ‘জুলাই জাদুঘরের মতো ঠুনকো কারণে বিরোধীদলীয় সদস্যরা ওয়াকআউট করেছে। গুম অধ্যাদেশসহ বাতিল হওয়া বাকি ১৬টি আধ্যাদেশ পরবর্তীতে বিল আকারে উত্থাপন হবে, সংসদে আলোচনা করে চুলচেরা বিশ্লেষণ হবে।’ এছাড়া ১৫ এপ্রিলের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা আবাসন সুবিধা পাবেন বলেও জানান তিনি।






















সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়