ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা। গত এক মাসে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ২২ জন।

পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতে, এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। সেইসঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা।

রাজধানীসহ সারা দেশেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। তবে উপজেলা বা ইউনিয়নে পরীক্ষা ও চিকিৎসার যথাযথ ব্যবস্থা না থাকায় চাপ বাড়ছে রাজধানীসহ বিভিন্ন বড় শহরগুলোতে।

ডিএনসিসি কোভিড হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট ডা. হুমায়রা জেসমিন বলেন, জ্বর-তীব্র গা ব্যথাসহ নানা উপসর্গ নিয়ে প্রতিদিনই হাসপাতালগুলোতে আসছেন নতুন রোগী। আলাদা ডেঙ্গু ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁদের। রাজধানীর পাশাপাশি অন্যান্য এলাকা থেকে আসা রোগীর ভিড় সামলাতে হচ্ছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা শঙ্কা করছেন, মশা নিধন কার্যক্রম কাঙ্ক্ষিত পর্যায়ে না পৌঁছানোয় এবং সাধারণের সচেতনতার অভাবে সংক্রমণ আরও বাড়বে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, আগামী আরও কয়েক মাস সংক্রমণ ও রোগীর সংখ্যা বাড়তে থাকবে। রোগীর চাপ মোকাবিলা ও সেবা নিশ্চিতে বিকেন্দ্রীকরণই একমাত্র সমাধান।

নিউজটি শেয়ার করুন

সারা দেশে ডেঙ্গু সংক্রমণ বাড়ার শঙ্কা

আপডেট সময় : ০৪:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫