ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ৭৩২ জন বাংলাদেশি হজযাত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৬৮ হাজার ৭৩২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগত এসব হজযাত্রীদের মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি মাধ্যমে ৬৪ হাজার ২৮৮ জন হজযাত্রী রয়েছেন। প্রাথমিক তথ্যমতে, এ পর্যন্ত মোট ১৭৭টি ফ্লাইটে তারা সৌদি আরবে অবতরণ করেছেন।

বুধবার (২০ মে) হজ বুলেটিনের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯০টি ফ্লাইটে ৩৫ হাজার ৬৬১ জন, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৬৫টি ফ্লাইটে ২৪ হাজার ২১২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী ও হাজী সৌদি আরবে পৌঁছেছেন।

এদিকে, সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সৌদি আরবে পৌঁছেছেন।

সৌদি আরবে আগত হজযাত্রীদের চিকিৎসা ও অন্যান্য সেবায় সার্বক্ষণিক কাজ করছে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এ পর্যন্ত সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হতে ৩৮ হাজার ৮৬৪টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হতে ১৮ হাজার ৮৯৪টি সার্ভিস প্রদান করা হয়েছে। তবে এরই মধ্যে সৌদি আরবে সর্বমোট ১৮ জন হজযাত্রী বা হাজী ইন্তেকাল করেছেন। মারা যাওয়া যাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জনের মৃত্যু হয়েছে, তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

একনজরে হজ ২০২৬-এর কার্যক্রম অনুযায়ী, এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৬ মে। এ বছর সরকারি হজযাত্রীর কোটা ৪ হাজার ৫৬৫ এবং বেসরকারি হজযাত্রীর কোটা ৭৩ হাজার ৯৩৫ নির্ধারণ করা হয়েছে, যার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত লিড হজ এজেন্সির সংখ্যা ৩০টি। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং যাত্রার শেষ ফ্লাইটটি যাবে ২১ মে। হজ পালন শেষে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে শেষ ফিরতি ফ্লাইটটি ৩০ জুন তারিখে পৌঁছাবে।

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে পৌঁছেছেন ৬৮ হাজার ৭৩২ জন বাংলাদেশি হজযাত্রী

আপডেট সময় : ০৩:৪২:১২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬