ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে ইরানের ‘সতর্কতামূলক’ গুলি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে

হরমুজ প্রণালিতে আপাতত কোনো জাহাজকে নিরাপত্তা দেয়া সম্ভব নয় : মার্কিন নৌবাহিনী

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার হরমুজ প্রণালির কাছে ইরান ‘সতর্কতামূলক’ হিসেবে বেশ কয়েকটি গুলি ছুড়েছে বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদসংস্থা মেহের। ধারণা করা হচ্ছে, ওই অঞ্চলে মার্কিন নৌযানগুলোর অবস্থান পরিবর্তনের সঙ্গে এই সতর্কতামূলক গুলির সম্পর্ক থাকতে পারে।

সংবাদসংস্থাটি জানিয়েছে, কৌশলগত ইরানি বন্দরনগরী বান্দর আব্বাস উপকূলের অদূরে অবস্থিত ছোট দ্বীপ লারাক-এর বাইরের জলসীমা লক্ষ্য করে এই ফায়ার করা হয়। এর আগে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা দাবি করেন, হরমুজ প্রণালির দিকে একাধিক ড্রোনও নিক্ষেপ করেছে ইরান। ড্রোন হামলার ওই খবরের মাঝেই ইরানের এই গুলি ছোড়ার বিষয়টি সামনে এলো।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বান্দর আব্বাসে হামলার বিষয়ে যেসব খবর ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে মেহের নিউজের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

হরমুজ প্রণালিতে ইরানের ‘সতর্কতামূলক’ গুলি

আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬