ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারলে সরকারকে পরাজিত করা যাবে: গয়েশ্বর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ৭৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য, কখনো জনগণের জন্য নয়। তাদের (সরকার) তৈরি করা হেলমেট বাহিনীর বিপরীতে জনগণ যখন হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারবে, তখনই তাদের পরাজিত করা যাবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন গয়েশ্বর চন্দ্র রায়। ‘নিউমার্কেটের ঘটনায় চক্রান্তমূলকভাবে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে’ ঢাকা কলেজের সাবেক ও বর্তমান ছাত্রদল নেতাদের আয়োজিত এই সমাবেশে গয়েশ্বর প্রধান অতিথি ছিলেন। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই সমাবেশ হয়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, হেলমেট বাহিনী গঠিত হয়েছে। এখন শুনছি যে হেলমেট (পরা হয়) আত্মরক্ষার জন্য। কিন্তু হেলমেট বাহিনী মারামারি করতে গেছে বলেই তো হেলমেট নিয়ে গেছে। নিউমার্কেটের দোকানদারেরা তো হেলমেট নিয়ে যাননি। হেলমেট বাহিনী নতুন কিছু নয়, অনেক পুরোনো ঘটনা। তাদের (সরকার) যেমন হেলমেট বাহিনী আছে, জনগণ যখন হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারবে, তখনই তাদের পরাজিত করা যাবে।

বিএনপির এই নেতা আরও বলেন, নিউমার্কেটের ঘটনায় যাদের নামে মামলা দেয়া হয়েছে, তাদের একজন ২০ বছর ধরে বিদেশে। এই দেশে মৃত মানুষের নামেও অনেক মামলা আছে। নিউমার্কেট এলাকায় যে ঘটনা ঘটেছে, তাতে ঢাকা কলেজের অগ্রজরা কষ্ট পান। দোষটা ছাত্রদের নয়, দোষ এই সরকারব্যবস্থা ও সরকারপ্রধানের চাওয়ার। তারা ছাত্রদের লেখাপড়া করতে দিতে চায় না। খুনখারাবি, চাঁদাবাজি, নারীদের ইজ্জত নিয়ে টানাটানি ইত্যাদি প্রতিদিন ঘটছে। তারপরও পুলিশ মামলা করে না।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী। ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ছাত্র সংসদের সাবেক জিএস জাকির হোসেন, যুবদলের সহসাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আওলাদ হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

হাতুড়ি বাহিনী গড়ে তুলতে পারলে সরকারকে পরাজিত করা যাবে: গয়েশ্বর

আপডেট সময় : ০৮:০০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২