ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

১৮ জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে হামের টিকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ৩২৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামের উচ্চসংক্রমণ ঠেকাতে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জরুরি এ টিকাদান কর্মসূচি রোববার (৫ এপ্রিল) শুরু হওয়ার কথা।

সূত্র মতে, কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া, সন্দেহজনক আক্রান্তদের ভিটামিন ‘এ’ দেয়া হবে।

প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের অগ্রাধিকার ভিত্তিতে হাম–রুবেলার টিকা দেওয়া হবে। এসব উপজেলায় হামের উচ্চ সংক্রমণ হার দেখা যাচ্ছে। এ ক্ষেত্রে তালিকায় সবার ওপরে রয়েছে বরগুনা সদর উপজেলা।

সরকারি সূত্র জানিয়েছে, জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ৩ হাজার ২৬৭টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এ নিয়ে গতকাল রাতে টিকাবিষয়ক কারিগরি কমিটি নাইট্যাগের সভা হওয়ার কথা ছিল। আজও স্বাস্থ্য অধিদপ্তরে উচ্চপর্যায়ের সভা হওয়ার কথা আছে। এই দুই সভায় আরও দু–একটি উপজেলা অন্তর্ভুক্ত করার পরামর্শ আসতে পারে।

তালিকায় থাকা ৩০ উপজেলা হচ্ছে, বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; চাঁদপুরের হাইমচর ও সদর; কক্সবাজারের মহেশখালী ও রামু; ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর; ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর; নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট; পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া; রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

উল্লেখ্য, ২ এপ্রিল সকাল ৮টা থেকে ৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক ৯৪৭ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ৪২ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ৫ হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ ছাড়া ১৫ মার্চ থেকে সর্বশেষ পাওয়া তথ্য পর্যন্ত সন্দেহজনক হামে ৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে শনাক্ত করা হয়েছে। তবে গত এক সপ্তাহে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষ ৫০ জনের বেশি মৃত্যুর তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

১৮ জেলায় অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে হামের টিকা

আপডেট সময় : ০১:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬