ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভাসানচর থেকে পালানোর সময় গভীর জঙ্গল থেকে নারী, শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড ও এপিবিএনের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত আট থেকে প্রায় তিন ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ভাসানচর থানার প্রায় ১০ কিলোমিটার উত্তর-দক্ষিণে চরের গভীর জঙ্গল থেকে তাদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের সিইসি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

আটক রোহিঙ্গারা হলেন এহেসান উল্লাহ (২২), কিসমত আরা বেগম (২১), সেনোয়ারা বেগম (২৫), নূরুল আজিম (২৩), সৈকত আরা (১৮), মো. ইব্রাহিম (৩১), জামালিদা আক্তার (২৬), মোহাম্মদ আলী (১৯), সেফায়েত উল্লাহ (২৮), হাসিনা আক্তার (২৬)। এ ছাড়া তাঁদের সঙ্গে আরও ১৪ জন শিশু ছিল।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন ও কোস্টগার্ডের সাদাপোশাকধারী সদস্যরা জানতে পারেন ভাসানচরের উত্তর-পূর্ব দিকের এক গভীর জঙ্গলে রোহিঙ্গা দল পালিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে। এরপর রাত ৮টা থেকে পৌনে ১১ পর্যন্ত গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করেন তাঁরা। এ সময় ২৪ জনের একটি রোহিঙ্গা দলকে আটক করেন আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আটকের পর রোহিঙ্গা নাগরিকেরা জানান, গতকাল রাতে দালালের মাধ্যমে তাঁদের ভাসানচর থেকে নদীপথে চট্টগ্রাম যাওয়ার কথা ছিল।

জেলা পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, পালানোর সময় আটক ২৪ জন রোহিঙ্গা নাগরিককে গতকাল রাতেই সিএসই কার্যালয়ে হাজির করার পর তাঁদের নিজ নিজ ক্লাস্টারে পুশ ব্যাক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভাসানচর থেকে পালানোর সময় ২৪ রোহিঙ্গা আটক

আপডেট সময় : ০৬:৩১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১