ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২ ৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় বাস, ট্রাক ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস চালক রব মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন আরও ১৫ জন। শুক্রবার (১৭ জুন) সকালে এ ঘটনা ঘটে।

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করেন।

নরসিংদী হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী আল-মোবারকা পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি প্রাইভেট কার ও ট্রাক নরসিংদীর দগরিয়া নামক স্থানে পৌঁছালে অনিয়ন্ত্রিতভাবে ওভারটেকিং করার সময় তাদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

নরসিংদী হাইওয়ে পুলিশের এসআই হায়দার আলী জানান, দুর্ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১৫

আপডেট সময় : ০১:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২