নারায়ণগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
- আপডেট সময় : ০২:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জে সদর উপজেলার ফতুল্লায় একটি ভবনের ফ্ল্যাটে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১০ মে) ভোরে ভূঁইগড় গিরিধারা এলাকায় মো. শাহজাহান মিয়ার আটতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, মো. কালাম (৪৫), তার স্ত্রী সালমা (৪০), ছেলে মুন্না (১২), এবং দুই মেয়ে মুন্নি (১০) ও কথা (৭)। বর্তমানে তারা রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল পৌনে সাতটার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।
নারায়ণঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার কক্ষের গ্যাস লাইনের লিকেজ থেকে সারারাত বন্ধ ঘরে গ্যাস জমে ছিল।
সকালে ওই পরিবারের কেউ সিগারেটের লাইটার জ্বালানোর চেষ্টা করলে মুহূর্তেই বিস্ফোরণটি ঘটে। ঘটনাস্থল থেকে একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, দগ্ধ পাঁচজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক।
আহতদের মধ্যে কালামের শরীরের ৯৫ শতাংশ, তার স্ত্রী সায়মার ৬০ শতাংশ এবং তিন সন্তানের যথাক্রমে ৩০, ৩৫ ও ৫২ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।




















জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান