ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২ পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বান্নু জেলায় ভয়াবহ গাড়ি বোমা হামলা ও গুলির ঘটনায় অন্তত ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার রাতে আফগানিস্তান সীমান্তবর্তী এ এলাকায় হামলার ঘটনা ঘটে।

হামলার দায় স্বীকার করেছে ইত্তেহাদ-উল-মুজাহিদীন পাকিস্তান নামের একটি সশস্ত্র গোষ্ঠী।

পুলিশ কর্মকর্তা জাহিদ খান বার্তাসংস্থা এএফপিকে জানান, একটি নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়। এতে নিরাপত্তা চৌকিটি ধসে পড়ে যায়।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্যরা পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। নিরাপত্তা সূত্রগুলোর বরাতে জানা গেছে, ওই সময় গুলিবর্ষণে আরও কয়েকজন হতাহত হন।

পুলিশের এক কর্মকর্তা জানান, হামলাকারীরা প্রথমে গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পরে এলোপাতাড়ি গুলি শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী পাঠানো হলে তাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, হামলায় ড্রোনও ব্যবহার করা হয়েছে। ফলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শক্তিশালী বিস্ফোরণে আশপাশের বেশ কিছু বেসামরিক বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলা, নিহত ১২ পুলিশ

আপডেট সময় : ০২:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬