ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন নৌবাহিনী হামলা চালালে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড। শনিবার (৯ মে) রাতে এক বার্তার মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।

জানা গেছে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলোতে বর্তমানে অবরোধ আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র। এই অবরোধ ভেঙে যেসব জাহাজ ইরানে প্রবেশের চেষ্টা করছে, সেগুলোতে হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত শুক্রবার একসঙ্গে দুটি বিশাল আকৃতির ট্যাংকারে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপের পরই পাল্টা হামলার এই কড়া সতর্কতা দিল ইরান।

মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন অবকাঠামোতে শক্তিশালী হামলার হুমকি দিয়ে বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের কমান্ড এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের মিসাইল ও ড্রোনগুলো ইতিমধ্যে শত্রুদের দিকে তাক করা আছে। তারা এখন কেবল সর্বোচ্চ পর্যায় থেকে এগুলো নিক্ষেপের নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কোনো জাহাজ আগ্রাসনের শিকার হলেই এই পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছেন তারা। সূত্র: সিএনএন

নিউজটি শেয়ার করুন

জাহাজে হামলা হলে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ইরানের

আপডেট সময় : ০২:১১:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬