ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের সাংসদ সোহেল হাজারীর পদের বৈধতা নিয়ে রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১ ১৯৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের নেতা মোখলেসুর রহমান এ রিট আবেদন দায়ের করেছেন। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগনেতা মোখলেসুর রহমান হলফনমায় এমপি হাসান ইমাম খানের শিক্ষাগত যোগ্যতায় গরমিল আছে উল্লেখ করে ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেছেন। কিন্তু সেটি না হওয়ায় তিনি ওই চিঠি নিষ্পত্তিতে হাইকোর্টে রিট আবেদন করেছেন। রিট আবেদনে নির্বাচনি হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে হাসান ইমান খানের সংসদ সদস্য পদ বাতিল চাওয়া হয়েছে।

মোখলেসুর রহমানের পক্ষে অ্যাডভোকেট মো. বোরহান খান এ রিট আবেদন দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টাঙ্গাইলের সাংসদ সোহেল হাজারীর পদের বৈধতা নিয়ে রিট

আপডেট সময় : ০৬:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১