ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১ ২৩৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদার ছেলে সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের মামলায় গ্রেপ্তার ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গতকাল শনিবার বিকেলে রাজধানীর শাহবাগ থানা এলাকায় গাড়ির হর্ন দেওয়া নিয়ে কথা–কাটাকাটির জেরে বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক রিশাদ হুদাকে মারধর করা হয়। এ ঘটনায় ধানমন্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি নাজিম আহমেদকে আটক করে শাহবাগ থানা–পুলিশ। পরে নাজিম, তাঁর সহযোগী তানভীর, ইউসুফসহ ১২ জনকে আসামি করে মামলা করেন রিশাদ হুদা।

নাজিমকে আজ আদালতে হাজির করে তাঁকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। আসামির পক্ষে জামিন চেয়ে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রিশাদ হুদার সহকর্মী বনি ইবনে কামাল প্রথম আলোকে বলেন, বিকেলে কাঁটাবন এলাকা দিয়ে মোটরসাইকেলে করে শাহবাগের দিকে যাচ্ছিলেন রিশাদ। তাঁর সামনে একটি ব্যক্তিগত গাড়ি ছিল। হর্ন দিয়ে ওই গাড়িকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতেই রিশাদকে গালাগাল করেন চালক। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে গাড়িতে থাকা তিন–চারজন রিশাদকে মারধর করেন। সেখানে উপস্থিত লোকজন এগিয়ে এসে রিশাদকে রক্ষা করেন।

বনি ইবনে কামাল বলেন, কাঁটাবন থেকে রিশাদ শাহবাগে আসার পর আবারও তাঁর ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে রিশাদের পরিচয় পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা নাজিম আহমেদ সমঝোতা করতে আজিজ সুপার মার্কেটে নিয়ে যান। সেখানে একটি কক্ষে আলোচনার সময় বাইরে থেকে কয়েকজন এসে তাঁর ওপর আবার হামলা চালান। ঘটনাস্থলে আসার পর এক পুলিশকেও আহত করেন হামলাকারীরা। পরে সহকর্মীরা ঘটনাস্থলে এসে রিশাদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা নিয়ে শাহবাগ থানায় আসেন রিশাদ। পরে তিনি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাংবাদিক রিশাদ হুদাকে মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা কারাগারে

আপডেট সময় : ১২:১৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১