ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ শেষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১ ২৩২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: পরীক্ষামূলকভাবে উত্তরা থেকে আগারগাঁও অংশে চলাচল শুরু করেছে মেট্রোরেল। এবার দেশের প্রথম উড়াল মেট্রোরেলের ভায়াডাক্ট উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে নির্মাণ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এসব তথ্য জানিয়েছে।

ডিএমটিসিএল জানিয়েছে, আগামী জানুয়ারির মধ্যে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণসম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দূরত্ব ১১.৭৩ কিলোমিটার। এই অংশের কাজ একেবারে শেষপর্যায়ে। এই অংশে স্টেশন মোট ৯টি।

অন্যদিকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দূরত্ব ৮.১২ কিলোমিটার, এ রুটের মধ্যে স্টেশন ৭টি। এই অংশে আগারগাঁও থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ভায়াডাক্ট নির্মাণসম্পন্ন। এখন কার্জন হল থেকে কমলাপুর পর্যন্ত ভায়াডাক্টের কাজ বাকি।

মোট ২০.১ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উত্তরা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত মেট্রোরেলের ভায়াডাক্ট নির্মাণ শেষ

আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১