ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টায় এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের নিজ বাসা ফিরোজায় ফেরেন তিনি। এর আগে বিকেল সাড়ে ৫টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে যাত্রা শুরু করেন।

গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসন। সেদিন রাতেই আবার বাসায় ফেরেন তিনি। এর পাঁচ দিন পর গত ২৮ আগস্ট ফের স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ সন্ধ্যায় বাসায় ফিরলেন খালেদা।

বিএনপি-জামাতের সম্পর্ক ভেতরে অটুট: কাদের

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানান শারীরিক জটিলতায় ভুগছেন।

উল্লেখ্য, ২০২১ সালে শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলেন খালেদা জিয়া। পরে চলতি বছরের ২৪ জুন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আপডেট সময় : ১০:১৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২