ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

ঝালকাঠি সংবাদদাতা
  • আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৫৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির রাজাপুরে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার রাতে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- রাজাপুর উপজেলার বলাইবাড়ি এলাকার শামসের আলীর ছেলে গাছ ব্যবসায়ী শহিদ হোসেন ও একই উপজেলার গালুযা দুর্গাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে ইজিবাইকটি যাত্রী নিয়ে ভান্ডারিয়ার দিকে যাচ্ছিল। রাজাপুর-ভান্ডারিয়া সড়কের সমবায় ক্লাব নামক স্থানে বিপরীত দিক থেকে রাজাপুর গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় ইজিবাইকটির। এতে ঘটনাস্থলে ইজিবাইকের এক যাত্রী নিহত ও দুইজন আহত হয়। স্থানীয়রা তাদের রাজাপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।

আহত অপর ব্যক্তিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় ট্রাক চালক বাহাদুরকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঝালকাঠিতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ১১:৫৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২