ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কাল ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৪৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামীকাল প্রথমবারের মতো বাংলাদেশে তিনদিনের সফরে আসছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া। শনিবার (১৫ই অক্টোবর) দুপুর ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সুলতানকে স্বাগত জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

পরে তাকে ২১ বার তোপধ্বনিসহ গার্ড অব অনার প্রদান করা হবে। এরপর ব্রুনাই সুলতান সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

এসময় ব্রুনাই প্রতিনিধি দলে রাজপরিবারের সদস্যরা, ব্রুনাই পররাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা এবং উচ্চপর্যায়ের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা থাকবেন।

এদিন সন্ধ্যা ৭টায় সুলতান বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর ব্রুনাইয়ের সুলতান বঙ্গভবনের গ্যালারি হলে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বঙ্গভবনের দরবার হলে সুলতানের সম্মানে রাষ্ট্রীয় নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবেন। সুলতানের আমন্ত্রণে গত ২১ থেকে ২৩শে এপ্রিল ব্রুনাই সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

কাল ঢাকায় আসছেন ব্রুনাইয়ের সুলতান

আপডেট সময় : ১১:৫৬:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২