বঙ্গোপসাগরে লাইটার জাহাজ ডুবি, ৩ মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৪০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২ ৪৪ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ‘সুলতান সাজ্জাদ’ নামে একটি লাইটার জাহাজ ডুবির ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাহাজটি থেকে ৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৩ জন স্টাফ এখনো নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে তাদের উদ্ধার করা হয়।
বুধবার (১৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ‘সুলতান সাজ্জাদ’ নামের লাইটার জাহাজটির সঙ্গে আকিজ লজিস্টিকস-২৩ নামে অপর লাইটার জাহাজটির সংঘর্ষ হয়। সংঘর্ষে টাল সামলাতে না পেরে পাথর বোঝাই ‘সুলতান সাজ্জাদ’ নামের জাহাজটি ডুবে যায়।
লাইটার জাহাজ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন জানান, ‘সুলতান সাজ্জাদ’ ডুবে যাওয়ার সময় ১২ জন স্টাফ জাহাজে ছিলেন। এরমধ্যে ৬ জন স্টাফ সাঁতরে অন্য জাহাজে উঠে নিজেদের প্রাণ বাঁচান। নিখোঁজ ৬ জনের মধ্যে ৩ জনের মরদেহ ভেসে উঠলে শুক্রবার সকালে তাদের উদ্ধার করা হয়। বাকি ৩ জন স্টাফ এখনো নিখোঁজ রয়েছেন।’

























