ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাউল খেললে এবার জনগণ লাল কার্ড দেখাবে: বাবলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, ‘খেলা হবে শব্দ। কিন্তু কি নিয়ে খেলা হবে, কোন মাঠেই বা খেলা হবে, তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।’

শনিবার নগরীর শ্যামপুর-কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে সহিংস রাজনীতির প্রতিবাদে ও মুক্তিযুদ্ধের চেতনায় উদার গণতান্ত্রিক, ইসলামী মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জাপা আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন বাবলা বলেন, ‘সহিংস রাজনীতির প্রতিবাদে শান্তি সমাবেশ করছে বিরোধী দল জাতীয় পার্টি। এতে অংশ নিয়ে কেন্দ্রীয় নেতারা বলেছেন, গত কয়েক মাস ধরে রাজনৈতিক মঞ্চে শোনা যাচ্ছে খেলা হবে, খেলা হবে শব্দ। কিন্তু কি নিয়ে খেলা হবে, কোন মাঠেই বা খেলা হবে, তা কিন্তু জনগণ জানে না। তবে কেউ যদি খেলতে গিয়ে ফাউল করে জনগণ কিন্তু তাদের লাল কার্ড দেখাতে ভুল করবে না।

বাবলা বলেন, ‘রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। কিন্তু দেশের বর্তমান রাজনীতিতে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এক দল ক্ষমতায় থাকার জন্য শক্তি প্রদর্শন করে শোডাউনের রাজনীতি করছে, অপর দল যে কোনো মূল্যে ক্ষমতায় আসতে সহিংসতার পথ বেছে নিচ্ছে। কিন্তু জাতীয় পার্টি সহিংস রাজনীতির পরিবর্তে, শান্তির রাজনীতিতে বিশ্বাসী। আমরা শোডাউনের রাজনীতির চেয়ে গণমানুষের শক্তিকে প্রাধান্য দেই। জাপা বিশ্বাস করে, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই।’

নিউজটি শেয়ার করুন

ফাউল খেললে এবার জনগণ লাল কার্ড দেখাবে: বাবলা

আপডেট সময় : ১১:০৪:০১ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২