ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবসরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ স্কলারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২ ৫০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাজিলের পঞ্চম ও সবশেষ বিশ্বকাপ জয়ের কারিগর লুইস ফেলিপে স্কলারি কোচিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন। রোববার তিনি এই অবসর ঘোষণা করেন। গত মে মাসের শুরুতে ব্রাজিলিয়ান সেরি আ লিগের দল আথলেতিকো পারানায়েন্সের দায়িত্ব নেন ৭৪ বছর বয়সী এই কোচ। শেষ রাউন্ডের ম্যাচে তার দল ৩-০ গোলে হারায় বোটাফোগোকে।

লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করল তার দল। । পাশাপাশি নিশ্চিত করে কোপা লিবার্তোদোরেসে খেলা। এই ম্যাচ থেকেই তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এরই সঙ্গে শেষ হলো স্কলারির ৪০ বছরের দীর্ঘ কোচিং ক্যারিয়ার। তবে ফুটবলের সঙ্গেই থাকছেন বলে জানিয়েছেন সাবেক এই ডিফেন্ডার।

বিদায় সংবর্ধনায় স্কলারি বলেন, ‘ফুটবল ছিল আমার জীবন। ফুটবলকে ঘিরেই আমার জীবনের অধ্যায় অতিবাহিত হলো। আমি এই অধ্যয়টা ভালোভাবেই শেষ করতে পেরেছি।’

কোচিং পেশা থেকে তিনি অবসর নিলেও আগামী মৌসুমে অ্যাথলেটিকোর নির্বাহী পদে আসতে পারেন তিনি।

স্কলারির তত্ত্বাবধানে ২০০৪ সালে পর্তুগাল ইউরোর ফাইনালে উঠেছিল। যদিও ফাইনালে গ্রিসের কাছে হেরেছিল পর্তুগাল। ২০০২ সালে তার নেতৃত্বে ব্রাজিল বিশ্বকাপের শিরোপা জিতেছিল। এছাড়া তার তত্ত্বাবধানে ব্রাজিল ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরেছিল।

নিউজটি শেয়ার করুন

অবসরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী কোচ স্কলারি

আপডেট সময় : ১২:০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২