ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতারে দুলুর প্রতিক্রিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি’র রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ঢাকায় জনগনের মাঝে লিফলেট বিতরনের সময় বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতারের মধ্যে দিয়ে আবারও প্রমাণ করলো এই সরকার স্বৈরশাসক।

আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে রাজশাহী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে একটি রাষ্ট্রদ্রোহ মামলায় হাজিরা দিয়ে বের হয়ে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। দুলু বলেন, অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন-এর ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মুক্তি দেওয়া না হলে ঢাকা থেকে আন্দোলন শুরু হবে এবং এই আন্দোলনে সরকার পতন ঘটবে।

তিনি বলেন, জবাবদিহিতা না থাকার কারণে বর্তমান সরকার দেশকে শ্রীলংকার দিকে নিয়ে যাচ্ছে। একজন শিশু প্রায় ২৪ হাজার টাকা ঋণের বোঝা নিয়ে জন্ম গ্রহণ করছে। বিএনপি ক্ষমতায় গেলে সব শ্রেণীর মানুষকে নিয়ে জাতীয় সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।

এসময় তাঁর সাথে ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ, জাতীয়তাবাদী আইনজীবী দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

বিএনপি নেতা ইশরাক হোসেনকে গ্রেফতারে দুলুর প্রতিক্রিয়া

আপডেট সময় : ০৬:৫৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২