ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ১২৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি ভারতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট এক্সই। মুম্বাইয়ের একজনের শরীরে কোভিড-১৯-এর নতুন ধরন শনাক্ত হবার খবর পাওয়া গেছে। বাংলাদেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়া রোধে সবাইকে সতর্ক থাকতে বলেছেন চিকিৎসকরা।

শুক্রবার (৮ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আয়োজিত এক সভায় একথা জানান বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। তিনি করোনার নতুন ভ্যারিয়ান্ট এক্সই নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, করোনাভাইরাসের এই এক্সই রূপটি ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ১০ শতাংশ বেশি সংক্রামক। প্রকাশিত গবেষণা অনুযায়ী, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণ বা রিকম্বিন্যান্ট মিউটেশনের ফলেই পরিব্যক্ত এক্সই ধরনটি সৃষ্টি হয়েছে।

তিনি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে চীনের সবচেয়ে বড় বাণিজ্যিক নগরী সাংহাইয়ের করোনা পরিস্থিতি। লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। হংকন তাইওয়ানের অবস্থা তেমন ভাল না।

করোনার নতুন ভেরিয়েন্টের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন এই উপাচার্য।

সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল রশীদ ভূঁইয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আসছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘এক্সই’

আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২